×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ৮১ বার পঠিত
ডেস্ক রিপোর্ট :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করতে সাইনবোর্ডের উত্তর পাশে মসজিদে রাসূল (সা.) নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ,  সড়ক ও জনপদের জমি দখল করে মসজিদ, শৌচাগার নির্মাণ করা হয়েছে। মসজিদের পাশে শৌচাগার উঠিয়ে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করে টাকা উপার্জন করছে ওই মহলটি।

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড উত্তর পাশে গিয়ে দেখা যায় মহাসড়কের উত্তর পাশে পাবলিক টয়লেট ঘেঁষে ঢেউটিন দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের বারান্দা দিয়ে রাত-দিন টয়লেটে আসা যাওয়া করছে নারী পুরুষরা‌।
মসজিদের খাদেম হালিম টয়লেট ব্যবহারকারীদের কাছ থেকে ৫-১০ টাকা উত্তোলন করছে।
মসজিদের পাশেই সড়ক ও জনপথের জায়গা অবৈধ ভাবে দখল করে দোকান, গরুর খামার নির্মাণ করেছে আঁখি নূর চৌধুরী।
মসজিদে রাসূল (সা.) এর পরিচালক আঁখি নূর চৌধুরী জোরপূর্বক কূটকৌশলের আশ্রয় নিয়ে সড়ক ও জনপথের জায়গা দখল করার জন্য মসজিদ নির্মাণ করেন। মসজিদের আড়ালে পাবলিক টয়লেটের মাধ্যমে অর্থ উপার্জন করার কৌশল অবলম্বন করেছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার উত্তর পাশে মহাসড়কের জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের পাশে শৌচাগার উঠিয়ে পাবলিক টয়লেট হিসেবে নারী পুরুষরা‌ টাকার বিনিময়ে ব্যবহার করছে।
তিনি আরো বলেন, এবার নামাজের পর দেশের মসজিদের শৌচাগার তালা বদ্ধ রাখা হলে এ শৌচাগার গভীর রাত অবধি খোলা রেখে মসজিদের কোষাধ্যক্ষ আঁখি নূর চৌধুরী টাকা ইনকাম করছে। শৌচাগারের পাশেই ইমাম ও মুয়াজ্জিনের কক্ষ নির্মাণ করা হয়েছে। যা নারীদের নিরাপত্তা ও ইমাম-মুয়াজ্জিনে সম্মানহানীকর। 
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার বলেন, মহাসড়কের জায়গা দখল করে সাইনবোর্ডের উত্তর পাশে মসজিদ নির্মাণ করা হয়েছে। আমাদের কোন অনুমতি নেয়া হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat