×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৭০ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব'র উদ্যোগ  উদ্যোগে  শুক্রবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে,  কুয়াকাটা, মহিপুর,  ধুলাস্বর,  হাজিপুর, এতিমখানা হাফিজি মাদ্রাসা, পাখিমারা বাজার বিভিন্ন এলাকায়  ঘুরে ঘুরে  ৫'শত  শীতার্ত দুস্থ প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত নারী পুরুষের   মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

কম্বল পেয়ে নীলগঞ্জ ইউনিয়নের সোনা বানু বলেন, 'অনেকদিন ধইরা  শীতে কষ্ট করেতেছি। মোগো নুন আনতে পান্তা ফুরায়। গরম  কাপড় কেনার কোন সাধ্য নাই। এখন আমি   কম্বল পাইছি শীতে কষ্ট  করা লাগবে না।  যারা এই কম্বল দেলেন  তাদের জন্য দোয়া করি, হেরা যেন এরকম মোগো  কম্বল দিতে পারে'

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক মহিবুল্লাহ মহিব, সাইফুল্লাহ, অফ বিট কোচিং সেন্টারের পরিচালক নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাজুয়েট ক্লাবের সদস্যবৃন্দ। 

কম্বল বিতরণ কালে গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক মহিবুল্লাহ মহিব বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমরা অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রায় ৫'শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এছাড়া অনেক শিক্ষার্থীদের বই, স্কুল ব্যাগ, গৃহহীন মানুষেরও ঘর নির্মাণ ও বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন এলাকায় টিউবয়েলের স্থাপন করেছি।   আমাদের এই সহযোগিতা ভবিষ্যতে  অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat