×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ৮৬ বার পঠিত
মো: রিয়াজ, স্টাফ রিপোর্টার:


  "সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে
শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৫ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

অত্র সমিতির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং  সেক্রেটারি মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। 

বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, আদর্শ 

কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমূখ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করা হয়। 

উক্ত বার্ষিক সাধারণ সভায় বোর্ডের সকল কর্মকর্তা,কর্মচারি, সমিতির সকল সদস্য সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ১০১জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat