×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ৭০ বার পঠিত
মোঃ মাসুম আলম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নে গত ১৪ ফেব্রুয়ারী ( শুক্রবার) বিএনপির ৩১দফার আলোকে কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 
ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী সাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক- শরিফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, বাংলাদেশে গনতন্ত্র বিরাজ করবে ও মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। আমরা একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে বহিঃবিশ্বে পরিচিতি লাভ করতে পারবো, সেই উদ্দেশ্যে আমাদের এই কর্মী সভাবেশ। আমাদের দলের নেতা তারেক রহমান এই ৩১ দফা  ঘোষণা করেছেন, আমরা অবশ্যই বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগন বিএনপির দিকে তাকিয়ে আছে। যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এদেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র  ক্ষমতায় বসাবে। জনগণের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে, আমাদের নেতা তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে এই ৩১ দফার উপরে এদেশ পরিচালনা করবেন।

 এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক- পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক- আলমগীর হোসেন, সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি- নুরুল আমিন, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি- ডি জি রাব্বানী, ঢালজোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি- আফসার উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক- আলমগীর হোসেন আলম।

আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব- এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক (বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী, গাজীপুর জেলা জর্জ কোর্টের এপিপি) সহ মোঃ মহসীন সরকার (যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদল) মোঃ নাজমুল মন্ডল (যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদল), এ্যাডঃ মোঃ মাসুদ রানা (যুগ্ম আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদল), মোঃ মনিরুজ্জামান মনির (আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা যুবদল),
 মোঃ বুলবুল সরকার (আহ্বায়ক, গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্স), মোঃ রফিকুল ইসলাম (আহ্বায়ক সদস্য, গাজীপুর জেলা যুবদল), মোঃ আশিক শিকদার (যুগ্ম সাধারণ সম্পাদক- ৮নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর যুবদল)। এছাড়াও উপস্থিত ছিলেন, আটাবহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক- আব্দুল আল মামুন,  উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক- কে.এম তরিকুল ইসলাম আজিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক- রাসেল হোসেন সহ কালিয়াকৈর উপজেলা সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের  নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat