×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ১০০ বার পঠিত

‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর রাণীনগরে মোবাইল ফোন ও স্লাইরেন্স চুিরর অপবাদ দিয়ে মারপিটের পর মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ ওঠেছে স্থানীয় বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার সজিব হোসেন (২৫) নামে এক ভ্যান শ্রমিককে এই নির্যাত করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউনিয়নের নগর ব্রীজ নামক স্থানে। মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। নির্যাতনের স্বীকার সজিব হোসেন উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এঘটনায় তিনি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
‎জানা গেছে,গত এক মাসের ব্যবধানে উপজেলার নগর ব্রীজ এলাকার শহিদুল ইসলামের ইট ভাটার কয়েক জন শ্রমিকের আটটি মোবাইল ফোন ও দুটি স্লাইরেন্স চুরি হয়ে যায়। এঘটনায় ভাটার ম্যানেজার রয়েল হোসেনসহ শ্রমীকরা সজীবকে সন্দেহ করতে থাকে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ওই ভাটার ম্যানেজার রয়েলসহ ৪/৫জন মিলে সজিবকে মারপিট করে চুরি যাওয়া মোবাইল ফোন ও স্লাইরেন্স উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এর পর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় নগর ব্রীজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিলের হাতে সজীবকে তুলে দেওয়া হয়। পরে সেখানেও মারপিট করে ফোনগুলো উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে পরে একটি সেলুনে নিয়ে সজীবের মাথার চুল কেটে ন্যাড়া করে বাড়িতে পাঠিয়ে দেয়।
‎ইট ভাটার ম্যানেজার রয়েল হোসেন জানান,গত এক মাসের ব্যবধানে আমার ইট ভাটার শ্রমিকদের ৮টির মতো মোবাইল ফোন চুরি হয়েছে। বুধবার রাতেও দুটি স্লাইরেন্স চুরি হয়েছে। মোবাইল ফোন ও স্লাইরেন্স চুরির ব্যপারে জিজ্ঞাসা করে স্বীকার করেনি সজীব। একপর্যায়ে মারপিট করার পরেও স্বীকার না করায় মোবাইল ফোন উদ্ধার এবং সুষ্ঠু বিচারের জন্য বাজার বণিক সমিতির সভাপতি জলিলের হাতে তুলে দিয়েছি। কিন্তু জলিল ও মোবাইল ফোন উদ্ধার করতে না পেরে নাপিত দিয়ে সজীবের মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। গত এক বছর আগে আমাদের ভেকু মেশিনের ব্যাটারী চুরি করে ধরা পরেছিল সজীব। তবে মাথার চুল কেটে ন্যাড়া না করে পুলিশের হাতে তুলে দেয়া উচিৎ ছিল বলে জানান রয়েল হোসেন।

‎নগর ব্রীজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিল জানান,মোবাইল ফোন চুরির অপবাদে সজীবকে ইট ভাটার ম্যানেজার শ্রমিক মিলে বেদম মারপিট করে হাত-পা রক্তাক্ত করেও ফোন উদ্ধার করতে পারেনি। আমিও সজীবকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু চুরির কথা স্বীকার করেনি। পরে মাথায় লম্বা চুল দেখে চুল কেটে ন্যাড়া করে স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করে সজীবের অভিভাবকের হাতে তুলে দিয়েছি। তবে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়া ভুল হয়েছে বলে জানান আব্দুল জলিল।
‎শ্রমিক সজীব জানান, আমি এই ভাটায় শ্রমীক হিসেবে কাজ করি। আমাকে মোবাইল ও সাøই রেন্স চুরির অপবাদ দিয়ে ম্যানেজার রয়েল আমাকে বেদম মারপিট করেছে। পরে বণিক সমিতির সভাপতি জলিলের হাতে দিলে সেখানেও আমাকে মারপিট করে আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। আমি চুরি করিনি বার বার বলার পরেও তারা আমাকে অমানসিক নির্যাতন করেছে। আমি এই নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।
‎রাণীনগর থানার ইন্সপেক্টর  (তদন্ত) মোসলেম উদ্দিন জানান, মারপিট করে মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় কেউ জানায়নি বা অভিযোগ করেনি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat