×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ১৩০ বার পঠিত

এম মোহাম্মদ ওমর। শরনখোলা প্রতিনিধি

বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলা ও আলোর কোলের মধ্যবর্তী আন্দারমানিক এলাকায় গত তিন সপ্তাহ পূর্বে বনদস্যদের হাতে জিম্মি ১৫ জেলার মধ্যে ১০ জেলেকে মুক্তিপনে মুক্তি দিয়েছে অন্যদিকে এখনো ৫ জেলে দস্যুদের হাতে জিমি রয়েছে। মুক্ত হওয়া জেলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে জনপ্রতি প্রায় তিন লাখ টাকা মুক্তি পণ দিয়ে গত দুই তিন দিন আগে তাদেরকে মুক্ত করা হয়েছে। গোপনীয়তার স্বার্থে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেননি জেলে পরিবার জেলেদে পরিবারের পক্ষ থেকে জানা গেছে দসুদের হাতে জিম্মি হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কোন পদক্ষেপ না থাকায় জিম্মি মুক্তির অবসান ঘটেনি তাই মুক্তিপনে তাদেরকে মুক্ত করা হয়েছে। মুক্তিপণ দিতে না পারায় এখনো জিম্মি রয়েছে শাজাহান মিয়া, রিপন, নাথুন বিশ্বাস।এছাড়া অন্য একজনের নাম জানা যায়নি। তবে ঝুঁকি থাকায় পরিবারে অনুরোধে মুক্তি পাওয়া জেলেদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি। তিন লাখ টাকা মুক্তিপন দিয়ে মুক্তি না মেলায় শাহজাহান স্ত্রীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল আহমেদ বলেন দুর্গম এলাকায় এ ধরনের ঘটনা ঘটে যেখানে কোষ্টগার্ডের দ্রুতযান না থাকার কারণে দস্যদের ধরতে বেগ পেতে হচ্ছে। তাছাড়া দস্যদের হাতে অপহরণের পর আইনশৃঙ্খলা বাহিনী তেমন তৎপরনা থাকায় দুবলসহ বিভিন্ন জেলে পল্লীতে হাজার হাজার জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এদিকে গত তিন সপ্তাহ আগে বনদস্যদের হাতে জিম্মি ১৫ জেলের বিষয়টি ১৮ ফেব্রুয়ারি শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হয়। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন অপহরণের বিষয়ের তিনি শুনেছেন তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি তিনি ঊর্ধ্বতম কর্তৃক অভিহিত করবেন জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat