×
সদ্য প্রাপ্ত:
ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১০৯ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার 


বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার সারাদেশের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঝিনাইগাতী আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ কলেজ, শেরপুর সরকারি কলেজ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা মশাল মিছিল করেছেন।
এ সময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

সোমবার সন্ধ্যার পরে ঝিনাইগাতী শিমুলতলী বাজারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। এ সময় নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহবানও জানান
লুৎফর রহমান লাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক
বৃহত্তর ময়মনসিংহ
এবং কলেজের শিক্ষার্থীরা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতী সহ আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মশাল মিছিলে অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat