×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১২৮ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:


 সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে সকালে রায়গঞ্জের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভষ চন্দ্র সাহা ও বগুড়া জেলার ধূনট থানার আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন। তবে রায়গঞ্জের ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহটির পরিচয় এখনও শনাক্ত হয়নি।


বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন বলেন, রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান বলেন, মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat