×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১১৯ বার পঠিত
নুর হোসেন,ফুলপুর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের ২০০ কেভি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীররাতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওরা গ্রামে চওড়া বাড়ী সংলগ্ন স্থানে ওই চুরির ঘটনা ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। বর্তমানে বোরো ধানের মৌসুম থাকায় সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ফসলি জমিতে জরুরী সেচ দিতে পাচ্ছেন না তারা। সবজ্বি ও মাছ চাষীদের ক্ষেত্রেও একই অবস্থা। হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, চুরি যাওয়া ওই ট্রান্সফরমার থেকেই পুরো গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হতো। সেখানে প্রায় ৩ শত গ্রাহক রয়েছে। স্থানীয় মুসুল্লিরা জানান, মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় ট্রান্সফরমার চুরির বিষয়টি তাদের নজরে আসে। তবে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির বিষয়ে বিদ্যুৎ অফিসের লোকজনের হাত রয়েছে বলে অনেকেই ধারণা করছেন। 
এ বিষয়ে ফুলপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, উক্ত ঘটনায় স্থানীয়দের দ্বায় রয়েছে। তাদেরকে আরো সচেতন হতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat