×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ২২৯ বার পঠিত
রহমত আল আকাশ, দিনাজপুর
দিনাজপুরে নেসকো'র প্রি-পেইড মিটার বন্ধ এবং পুনরায় পোস্ট পেইড মিটার চালুর দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


রবিবার (২৬ জানুয়ারি) সকাল দুপুরে দিনাজপুর শহরের দিনাজপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো (পিএলসি) কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ১২ দফা দাবি সম্বলিত একটি আবেদন দিনাজপুর নেসকো পিএলসি'র পরিচালনা ও সংরক্ষণ সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলি মোঃ মোছাদ্দেক কবিরের নিকট হস্তান্তর করা হয়। 


আবেদন গ্রহণ করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোসাদ্দেক কবির "দৈনিক সোনালী কন্ঠ" পত্রিকাকে জানান এ ব্যাপারে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে অবহিত হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবেন সেটি বাস্তবায়ন করা হবে। 


মানববন্ধনে বক্তারা নেসকো কতৃপক্ষকে, ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে যদি তাঁদের দাবী না মেনে নেওয়া হয় তাহলে এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোরতম আন্দলনে যাবার হুশিয়ারি দেন।

এলাকাবাসিকে উদ্দেশ্য করে বলেন, কারো বাড়িতে আবারো প্রি-পেইড মিটার বসাতে গেলে কখনই যেন  মিটার বসাতে না পারে। প্রয়োজন হলে তাদেরকে আটকিয়ে রাখারও ঘোষনা তারা দেন। 

এরই মধ্যে প্রি-পেইড মিটার খুলে নেয়ার জন্য জেলা প্রশাসক, দিনাজপুর নেসকো'র নির্বাহী প্রকৌশলি, সদর উপজেলার নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।


মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগি গ্রাহক আলহাজ্ব সোলায়মান মোল্লা, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, রোকেয়া বেগম লাইজু, জেলা ট্রাক,ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, বিদ্যুৎগ্রাহক মোহাম্মদ আলম, মঞ্জুর আলম জুয়েল, দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোঃ আনিসুজ্জামান মিলন, বিদ্যুৎগ্রাহক আব্দুস সালাম, আবু সাঈদ মজুমদারসহ আরো অনেকে।


মানববন্ধনে দিনাজপুর বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির আহবায়ক সাবেক বক্সিন খেলোয়ার সাঈদ আহম্মেদ খান শাহিন, যুগ্ম আহবায়ক নুর আলম সোহেল, সঞ্জয় কুমার গুপ্ত, আব্দুল মজিদ মিয়া, সামিউল ইসলাম সুমন, সদস্য মোঃ সাকিল হোসেন, আক্তার, হৃদয়সহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক ভুক্তভোগি বিদ্যুৎ গ্রাহক অংশগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat