×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৯৩ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ 

গাজীপুরের কালীগঞ্জ বেলাই বিল সংলগ্ন এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলী জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কোন প্রকার অনুমোদন ছাড়াই উপজেলার শিমুলিয়া এলাকায় বেলাই বিল সংলগ্ন কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি অভিযান পরিচালনা করে তা বন্ধের নির্দেশ দেন।

 নিষেধাজ্ঞা অমান্য করেই মাটি কাটা অব্যাহত রাখে মাটিদস্যু চক্র। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে মাটিদস্যু চক্রের সদস্যরা এক্সকাভেটর (ভেকু) ফেলে পালিয়ে যায়। পরে মাটি কাটার যন্ত্র এক্সকাভেটর (ভেকু) জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, বেলাই বিল সংলগ্ন কৃষি জমিতে পুনরায় মাটি কাটার অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় কোনো অপরাধী না পাওয়া গেলে, ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করে ওসি কালীগঞ্জের জিম্মায় দেয়া হয়েছে। এর পূর্বে সহকারী কমিশনার ভূমি ২০ ফেব্রুয়ারী প্রথম বার অভিযান পরিচালনা করে মাটি কাটার কাজ বন্ধ করা হয়ে ছিলো। মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের কাজ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat