×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ১১০ বার পঠিত

শরণখোলা বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা গ্রামের চালিতাবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বাদল মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জান্নাত নামে আরও একজন পথচারী গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রায়েন্দা ইউনিয়নের তাফালবাড়ী সিনিয়র মাদ্রাসা সংলগ্ন পুকুরপাড় সড়কে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন বাদল মুন্সি। নামাজে যাওয়ার পথে তাফালবাড়ী সিনিয়র মাদ্রাসা সংলগ্ন পুকুরের পাশে হাঁটার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এ সময় জান্নাত নামে আরেকজন পথচারীও মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মুন্সিকে মৃত ঘোষণা করেন। আহত জান্নাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat