×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৫
  • ২১১ বার পঠিত
কলাপাড়া সংবাদাদাতা:
পটুয়াখালীর কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার খালের মিষ্টি পানি সকলের জন্য উম্মুক্ত ও ব্যবহার উপযোগি করার লক্ষে মানববন্ধন ও সভা করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে মৎস্য বন্দর আলীপুর ‘গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র আয়োজনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। এতে লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার দু’শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে খাল উম্মুক্ত করনে বিভিন্ন শ্লোগানের স্টিকার ও প্লেকার্ড দেখা যায়।

পরে এ উপলক্ষে এক সভা করা হয়। সভায় ‘গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, ‘গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম ও নারী অংশগ্রহণকারীদের মধ্যে মোসাঃ রিনা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার সকল খালের মিষ্টি পানি সবার জন্য উম্মুক্ত ও ব্যবহার উপযোগি করতে হবে। যাতে প্রান্তিক জনগোষ্ঠী কৃষি উৎপাদনের ক্ষেত্রে মিষ্টি পানি ব্যবহার করে অধিক ফলন ফলাতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat