×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ৮১ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর গুলিতে মৃত্যু হল পাকিস্তানি অনুপ্রবেশকারীর। বুধবার (২৬ ফেব্রুয়ারি ) ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের পাঠানকোটে। বিএসএফের তরফে বিষয়টি জানানো হয়েছে। এদিন পাঠানকোটের তাশপাঠান সীমান্ত এলাকায় পাকিস্তান থেকে ভারতে ঢোকার চেষ্টা করে একব‍্যক্তি। এদিকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীর উপস্থিতি বুঝতে পেরে তল্লাশি শুরু করে বিএসএফ। অনুপ্রবেশকারীকে সতর্ক করা হলেও এই বিষয়ে কর্ণপাত করেনি সে। বাধ‍্য হয়ে তাকে রুখতে গুলি চালান জওয়ানরা। তাতেই মৃত্যু হয়েছে ওই অনুপ্রবেশকারীর। মৃত ব‍্যক্তি কি উদ্দেশ্য নিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল, তা জানার চেষ্টা চলছে। বিএসএফের জম্মু ফ্রন্টির্য়ারের এক মুখপাত্র জানান, ঘটনা নিয়ে পাকিস্তান রেঞ্জার্সে কড়া প্রতিবাদ জানানো হবে। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার খবর প্রায়শই পাওয়া যায়। তবে সবক্ষেত্রেই পরিস্থিতি মোকাবিলায় ত‍ৎপর রয়েছে ভারতীয় সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat