×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১৩১ বার পঠিত
মোঃ শিবলু রহমান 
বগুড়া জেলা প্রতিনিধি

 বগুড়ার শাজাহানপুরে বীজ আলু সংকটে গতকালই সোমবার ঢাকা-রংপুর মহাসড়কে নয়মাইল বন্দরে কৃষকের মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বীজ আলু ব‍্যবসায়ী ডিলাররা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় শাজাহানপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বীজ আলু ব‍্যবসায়ী ডিলার প্রতিনিধিরা।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বগুড়া জেলা আলু ব‍্যবসায়ী সমিতির সভাপতি ও আলু বীজ ডিলার শাহাদাত হোসেন বলেন,গতকাল ১৮ নভেম্বর সোমবার নয়মাইল বন্দরে বহিরাগত কিছু কৃষক আলু বীজ ডিলারদেরকে অসাধু ব্যবসায়ী উল্লেখ করে কৃত্রিম বীজ সংকট সৃষ্টি করে সিন্ডিকেটের মাধ্যমে চড়া মূল্যে আলু বীজ বিক্রির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন,যা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্যেশ্য প্রণোদিত। প্রকৃত সত্য হলো, শাজাহানপুর উপজেলায় এ বছর আলু বীজের চাহিদা ২২ হাজার ৫২৩ মেট্রিক টন,কিন্তু ব্রাক থেকে বরাদ্দ পাওয়া গেছে ৪৫০ মেট্রিক টন। কিষাণ বোটানিক্স লিমিঃ থেকে ১৬৫ মেট্রিক টন। বিএডিসি থেকে ১০০ মেট্রিক টন পাওয়া গেছে। যা চাহিদার তুলনায় খুবই নগন্য। কিন্তু কৃষকের মাঝে ব্রাকের আলু বীজের চাহিদা বেশি। অথচ গত অক্টোবর মাসে ব্রাকের সমস্ত বীজ রিট্রেইলার এবং কৃষকদের মাঝে বুকিংয়ের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এমতাবস্থায় কিছু কৃষক ব্রাকের বীজ না পাওয়ায় তারা মিথ্যা অভিযোগে ডিলারদের নামে আন্দোলন করছেন। এতে করে ডিলারদের সামাজিক ভাবে ব্যবসায়িক সম্মানহানী হয়েছে।

উল্লেখ্য, গতকাল ১৮ নভেম্বর সোমবার দুপুরে ব্র‍্যাক সীডের আলু বীজ সংকট ও প্রান্তিক পর্যায়ের কিছু কৃষকেরা আলু বীজ না পাওয়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে এক মানববন্ধন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat