×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১২৬ বার পঠিত
সুজন শাজাহানপুর বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুরে রাতের অন্ধকারে নয় প্রকাশ‍্য দিবালোকে ইজিবাইক (মিশুক) চুরি ঘটনা ঘটেছে!

 আজ (বৃহস্পতিবার) ২৭ ফেব্রুয়ারি সকালে শাজাহানপুর ঐতিহ্যবাহী 
নয়মাইল হাটে এ ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা উত্তরপাড়ার আলহাজ্ব নবীর উদ্দিনের ছেলে নিজের ক্রয় করা ইজিবাইক নিয়ে মুনিরুল ইসলাম মনির অদ‍্য বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রাম থেকে কয়েকজন লোক ও কিছু মালামাল নিয়ে নয়মাইল হাটে যায়। 
নয়মাইল হাটের স্ট্যান্ডে পানের দোকানের কাছে গাড়ি রেখে রুটি আনতে যায়। রুটি নিয়ে এসে দেখে তার ইজিবাইক সে খানে নেই। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে বাড়ি ফিরে আসে। এঘটনায় ভূক্তভোগী ইজিবাইক চালক মুনির শাজাহানপুর থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, চুরির ঘটনায় অভিযোগ করা হয়েছে অভিযোগ তদন্ত করে আইনী ব‍্যবস্থা গ্রহন করা হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat