×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-০৮-৩১
  • ৪৪৭ বার পঠিত

স্বাধীনবাংলা, আর্ন্তজাতিক নিউজ:

করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। সোমবার ৮৪ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানিয়েছে এনডিটিভি। এক টুইট বার্তায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জানান, আমার পিতা কিছুক্ষণ আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আর হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা থাকার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়ে উঠেনি।

এদিকে সোমাবার সকালেই ভারতের আর্মি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অবনতির দিকে।

গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat