×
সদ্য প্রাপ্ত:
গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ২৩৩ বার পঠিত
সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যেই সোমবার মস্কোর দক্ষিণ-পশ্চিমে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা টেলিগ্রামে লিখেছেন, মস্কো থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) কম দূরে কালুগা অঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় মানুষ হতাহত কিংবা অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।

ওই গভর্নর বলেন, রাতারাতি ফেরজিকোভস্কি জেলায় বিমান বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করেছে।

এর আগে রাশিয়া বৃহস্পতিবার বলেছে, তারা এই অঞ্চলে সাতটি ড্রোন ভূপাতিত করেছে। তবে এর ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে। প্রায়শই মস্কো ও অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপকে লক্ষ্য করে এসব ড্রোন হামলা চালানো হয়েছে।

রোববার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন শহরের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে।

রুশ কর্তৃপক্ষের মতে, রাজধানী মস্কো গত সপ্তাহে বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি প্রধান ব্যবসায়িক জেলার একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দিনের ব্যবধানে দুবার লক্ষ্যবস্তু করা হয়েছিল ওই ভবনটিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat