×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ২০৮ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ


ভারী বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত জম্মু- কাশ্মীর। জম্মুতে মৃত্যু হয়েছে ৫ জনের। বন্ধ হয়ে গিয়েছে জম্মু- শ্রীনগর জাতীয় সড়ক। ব‍্যাহত বিমান, সড়ক, রেল যোগাযোগ। টানা বৃষ্টি ও তুষারপাত চলছে ভূস্বর্গে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। ভারী বৃষ্টিপাতের জেরে তাওয়াই নদীতে বন‍্যা পরিস্থিতি দেখা দিয়েছে। একাধিক পাহাড়ি অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস ছিলই। সেই মতো গুল মার্গ, সোনা মার্গ সহ একাধিক পাহাড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী তুষারপাতের খবর পাওয়া গেছে। পুঞ্চে মাদানা এলাকায় সিআরপিএফের ভাড়া করা একটি গাড়িতে পাথরের আঘাতে গাড়ির চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন‍্য একটি ঘটনায় সুরানকোটের বাফলিয়াজ এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) ভোরে উধমপুর জেলার মুঙ্গারির কাছে পাহাড়ের ঢাল থেকে পাথর পড়ে একটি বাইকের ২ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।তুষারপাতের ফলে একাধিক জায়গায় আটকে পড়েছে গাড়ি। প্রশাসনের তরফে সকলকে সর্তক করা হয়েছে। অপরদিকে, হিমাচল প্রদেশের অবিরাম বৃষ্টি এবং তুষারপাত চলছে। মান্ডি,কুল্লু এবং চাম্বা জেলায় ভারী থেকে অতিভারী ব‍ৃষ্টি এবং তুষারপাত হতে পারে। আইএমডির তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat