×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ৫০১ বার পঠিত
বি. এম. সজিব
দৈনিক সোনালী কন্ঠ


শরীয়তপুর জেলার সখিপুর থানার সৈয়ালকান্দি গ্রামে মর্মান্তিক ঘটনায় আপন চাচীর হাতে খুন হয়েছে ছয় বছরের শিশু তায়্যেবা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিটু সরদারের মেয়ে তায়্যেবা (৬) কে পূর্বের শত্রুতার জেরে তার আপন চাচী আয়েশা খাতুন (৪৫) প্রথমে থাপ্পড় দেন। এতে তায়্যেবার কান দিয়ে রক্তপাত শুরু হয়। পরে আয়েশা খাতুন নিজের ব্লাউজ দিয়ে তায়্যেবার গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করেন।

হত্যার পর মরদেহটি প্রথমে একটি ড্রামে লুকিয়ে রাখা হয়। রাতের অন্ধকারে সেটি বের করে পাশের মেসের মোল্লা (৫০) নামের এক ব্যক্তির বাড়ির বাথরুমের ময়লার ট্যাংকিতে ফেলে দেওয়া হয়। এ সময় মেসের মোল্লার ছেলে দেলোয়ার মোল্লার (২৬) স্ত্রী ঘটনাটি দেখে ফেলেন। কিন্তু আয়েশা খাতুন তাকে জীবননাশের হুমকি দেওয়ায় তিনি প্রথমে বিষয়টি গোপন রাখেন। পরে সাহস সঞ্চয় করে শনিবার থানায় গিয়ে সবকিছু জানান।

পুলিশের জিজ্ঞাসাবাদে আয়েশা খাতুন হত্যার কথা স্বীকার করেছেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।

হত্যার প্রতিবাদে রোববার সকাল ১০টায় সখিপুরে তায়্যেবার সহপাঠী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বলেন, “ঘটনার সঙ্গে জড়িত আয়েশা খাতুনকে আটক করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat