×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০৯-৩০
  • ২২৮ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম গাজীপুরঃ


‎গাজীপুর মহানগরীর সদর থানাধীন জোড়পুকুর পাড়া এলাকা থেকে মুজিব ব্যাপারীকে গ্রেফতার করেছেন জিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর বিভাগ) পুলিশ।
‎ মঙ্গলবার (৩০ নভেম্বর) আনুমানিক দুপুর সাড়ে বারো ঘটিকায় নগরীর জোরপুকুর পাড় এলাকা থেকে মহানগর গোয়েন্দা (উত্তর বিভাগ) এর এসআই আকরাম হোসেন এর নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জুলাই-আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার দায়েরকৃত কালিয়াকৈর থানার মামলা নং ১৭ (১১) ২৪ইং আসামিকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত আসামি হলেনঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর সুরাবাড়ি এলাকার মৃত মিয়াজ উদ্দিনের ছেলে মুজিব ব্যাপারী (৪৪), মুজিব ব্যাপারী গাজীপুর মহানগর কাশিমপুর থানা ৫নং ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগ নেতা।
‎বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি মুজিব ব্যাপারীকে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানাধীন জোড়পুকুর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি জুলাই-আগস্ট হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। তদন্তে জুলাই-আগস্ট হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা মুজিব ব্যাপারী জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat