×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১৪
  • ২৪৪ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জিনামেজু অনাথ আশ্রম এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) বর্ণিত এলাকাতে মেডিক্যাল ক্যাম্পেইনে দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষুধ বিতরণ করা হয়। আলীকদম সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইয়াংছা আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাম্পেইনে ৯২ জন পুরুষ, ১০২ জন মহিলা এবং ২৩ জন শিশুসহ সর্বমোট ২১৭ জন ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় আলীকদম সেনাবাহিনীর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম বর্তমান সময়ে ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা সহ সচেতন থাকার জন্য সর্তক করেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার আহবান জানান তিনি। এ সময় তিনি আরোও বলেন, ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শান্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat