×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-০৪
  • ১৬২ বার পঠিত


ইতিহাস গড়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। কেননা, শনিবার রক্ষণশীল জাতীয়তাবাদী সানা তাকাইচিকে দলের প্রধান হিসেবে নির্বাচিত করেছে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। দলের এমন সিদ্ধান্ত তাকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে নিচ্ছে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে ক্ষুব্ধ জনসাধারণের আস্থা পুনরুদ্ধার করতে ৬৪ বছর বয়সি তাকাইচিকে নির্বাচিত করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। সম্প্রতি বিদেশিদের ওপর বড় ধরনের প্রণোদনা এবং কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিরোধী দলগুলো জনসাধারণকে আকৃষ্ট করছে।

আগামী ১৫ অক্টোবর সংসদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ওই ভোটে শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হতে পারেন সানা তাকাইচি।নতুন এলডিপি সভাপতি সম্ভবত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতা হিসেবে শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হবেন। তবে এটা এখনও নিশ্চিত নয় কারণ গত বছর ইশিবার অধীনে উভয় কক্ষে দল এবং তাদের জোটের অংশীদাররা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat