×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ২২৭ বার পঠিত
এ বছর এখন পর্যন্ত বিশ্বের ৩৪ টি দেশে ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানান হয়, এবার গত বছরের এই সময়ের তুলনায় ১ হাজার টন বেশি আম রপ্তানি হয়েছে। গত মৌসুমে ২৮ টি দেশে মোট ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছিল। 

কৃষি মন্ত্রণালয় জানায়, এ বছর, যুক্তরাজ্যে ১ হাজার ২৫৬ টন, ইতালিতে ২৯৬ টন, সৌদি আরবে ২৬০ টন, সংযুক্ত আরব আমিরাতে ১৩৭ টন, কাতারে ১১১ টন, সিঙ্গাপুরে ৫৫ টন, সুইজারল্যান্ডে ১৪ টন, জার্মানিতে ৭০ টন, ফ্রান্সে ৮৫ টন, সুইডেনে ৬৫ টন, কুয়েতে ২১৮ টন ও কানাডায় রপ্তানি হয়েছে ৪০ টন আম।  

যেভাবে বিশ্বের দামি আম উৎপাদন করলেন চাষীযেভাবে বিশ্বের দামি আম উৎপাদন করলেন চাষী
কাঙ্ক্ষিত দাম মিলছে না, হতাশ চাঁপাইনবাবগঞ্জের আম চাষীরাকাঙ্ক্ষিত দাম মিলছে না, হতাশ চাঁপাইনবাবগঞ্জের আম চাষীরা
দেশে বছরে প্রায় ২৫ লাখ টন আমের উৎপাদন হয়। সে তুলনায় রপ্তানির পরিমাণ অত্যন্ত কম। 

কৃষি মন্ত্রণালয় বলছে, বিশ্ববাজারে দেশের আমের বিপুল চাহিদা থাকলেও উত্তম কৃষি চর্চাসহ বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড মেনে আম উৎপাদন ও প্যাকেজিং না হওয়ায় রপ্তানির পরিমাণ কম। সেজন্য, রপ্তানি বৃদ্ধি করতে কৃষি মন্ত্রণালয় রফতানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় কৃষকদের উত্তম কৃষি চর্চা মেনে আম উৎপাদনসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে। 

প্রকল্পটির পরিচালক মো. আরিফুর রহমান জানান, এ বছর আরো ১৫ থেকে ২০ দিন আম রপ্তানি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat