×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-০৮
  • ১৪৭ বার পঠিত
নুরুল কবির, সাতকানিয়া চট্টগ্রাম ; 

সাতকানিয়ায় একজন অবসরপ্রাপ্ত ব্যাংকারের গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে।
গতরাত আনুমানিক ২ টা ১০ মিনিটে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়কুল সন্দীপ্যা পাড়া জিলানী নগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ছদাহা মিয়া বাড়ির মরহুম মাস্টার শামসুল ইসলাম চৌধুরীর পুত্র, ব্যাংক এশিয়ার অবসরপ্রাপ্ত জোনাল হেড সাইফুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন গরুর খামারে উক্ত সময়ে একদল ডাকাত হানা দেয়। তারা খামারের পাহারাদার এহসান (৪৫) এর গলায় ও পিঠে ছুরিকাঘাত করে।
খামার মালিক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, "আমি শহরে আছি। গ্রামে যাচ্ছি। খবর পেয়েছি রাতে খামারে ডাকাত বা চোর ঢুকেছিল। তারা পাহারাদারকে আহত করেছে। তবে স্থানীয়রা এগিয়ে আসায় গরু লুট করতে পারেনি। আহত পাহারাদারকে কেরানিহাট আশ শেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat