×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ১৫৬ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধি ;

পটুয়াখালীর কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা সেবনের অপরাধে তিন যুবককে কারাদণ্ড এবং এক বাসচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. কাজল ভূঁইয়া (২২), মো. আমীর হোসেন (৩৩), মো. মিজান তালুকদার (৪৫)

এছাড়া একই এলাকায় অবৈধভাবে বাস পার্কিং করার অপরাধে মো. রুবেল নামে এক বাসচালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে মাদক সেবন ও যানবাহনের বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat