×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৮২ বার পঠিত
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম:

চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক (ডিসি) জনাব সাইফুল ইসলাম এর সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের একটি টীম সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে উক্ত টীমে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দীন সিকদার, দক্ষিণ জেলার নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, দক্ষিন জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ আসনের এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, উত্তর জেলার সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী সহ জেলা নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনোত্তর রাষ্ট্র পূনর্গঠনেও জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় নেতৃবৃন্দ জেলার সার্বিক বিষয়ে ডিসিকে অবহিত করেন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দে কথা গুরুত্ব সহকারে শুনেন। প্রতিউত্তরে তিনি আশ্বস্ত করে বলেন, চট্টগ্রামের উন্নয়ন ও দায়িত্ব পালনে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতার সাথে থাকলে চট্টগ্রামের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হবে, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat