×
সদ্য প্রাপ্ত:
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১৪৮ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশ শুধু মুসলমানদের না। এই দেশে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই থাকে। আমরা ঘোষণা দিয়েছে, বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এদেশে সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন, সংবিধান অনুযায়ী সবাই সমান অধিকার ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। এদেশে যারা মুসলমান নয়, তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। এই দেশ আমাদের সকলের। সবাইকে নিয়ে আমরা দেশ সাজাবো, ইনশাআল্লাহ।

কারও পর্যাপ্ত যোগ্যতা এবং দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে যোগ্য কাজ তার হাতে পৌঁছে যাবে বলে প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান।কবি নজরুলের পাশে সমাহিত করা হবে হাদিকে
তিনি আরও বলেন, মেয়েদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ।

সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার, একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিবো না।

জামায়াত আমির বলেন, যে বাবা-মায়ের সামর্থ্য আছে, তারা তাদের সন্তানের দেখভাল করবেন। যাদের নাই তাদের দায়িত্ব রাষ্ট্র আর সরকার নেবে।

শফিকুর রহমান আরও বলেন, রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়। বরং আজ যে কঠোর পরিশ্রম করে রিকশা চালান, নুন আনতে যার পান্তা ফুরোয়—তারও যদি মেধাবী ছেলে হয়, আল্লাহর কাছে দোয়া করি সেই মেধাকে বিকশিত করে ওই ঘর থেকে যেন আগামীর প্রধানমন্ত্রী বের হয়ে আসে।
নওগাঁর কৃষি ও অর্থনীতি নিয়ে ড. শফিকুর রহমান বলেন, এই জেলা আম ও ধানের ভাণ্ডার হলেও এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় বা আধুনিক হিমাগার নেই। ফলে কৃষকরা প্রতিনিয়ত লোকসানের শিকার হচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত সরকার গঠন করলে নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় ও জুস প্রসেসিং কারখানা স্থাপনসহ শহরের প্রধান দাবি ‘ফোর লেন’ রাস্তা নির্মাণ করা হবে। একইসাথে বিলুপ্তির পথে থাকা জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়নের মাধ্যমে ঢেলে সাজানো হবে।

বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করে তিনি বলেন, ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে, তারা দেশের ভাগ্যের চেয়ে নিজেদের পকেট ভরতে বেশি ব্যস্ত ছিল। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের এই লুণ্ঠিত টাকা পেট থেকে বের করে আনা হবে এবং কাউকে বিদেশে শান্তিতে থাকতে দেওয়া হবে না।

জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে এই বিশাল জনসভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, জেলা সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েমসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat