×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৩
  • ১৩৮ বার পঠিত
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বটতলী মোটর স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ভয়ানক মৃত্যু ফাঁদ থেকে জনসাধারণকে রক্ষার দায়িত্ব বর্তমান সরকারের, এ অঞ্চলের আপামর মানুষের দাবি চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন হোক।
সাধারণ মানুষের মৃত্যু ফাঁদ বন্ধ হোক। বন্যপ্রাণী অভয়ারণ্যের ছয় লেন বিরোধী আইনি নোটিশ বাতিলের দাবি জানান। ঐতিহ্যবাহী শাহ শুজা সড়ক তথা আরাকান মহাসড়কে ছয় লেন বাস্তবায়ন করতে হবে, করতেই হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আব্দুস সালাম ও উপজেলা জামায়াতের শুরা ও কর্ম-পরিষদ সদস্যবৃন্দ, ইউনিয়ন আমিরবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, লোহাগাড়ার সর্বস্তরের সাধারণ মানুষ ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat