×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৫৩ বার পঠিত
সুজন রায়, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, গত ২৪ অক্টোবর রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ২০নং চা বাগান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চুনারুঘাট-টু-মাধবপুর সড়কের যাত্রীছাউনির সামনে চারজন ব্যক্তি চারটি বস্তা নিয়ে অবস্থান করছিল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনক উরাং এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুলাল ভৌমিক। তাদের হেফাজত থেকে ১১টি প্যাকেটে মোড়ানো মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat