×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ১৫০ বার পঠিত
মোঃ নাজমুল হুদা,বান্দরবানঃ বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকার রুইফ পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুইফ পাড়া এলাকায়  নিজ জুমের বাগানে কলার ছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে।

আহত জুমচাষী কাইং প্রে ম্রো (৩৪)। তিনি রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রুইফ পাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রোথর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের পাহাড়ি জুমে কলার ছড়ি কাটার সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটি ভাল্লুক বের হয়ে এসে কাইং প্রে ম্রোথর ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী জানান, চিম্বুক এলাকা থেকে ভাল্লুকের আক্রমণের শিকার একজন জুমচাষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আঘাত গুরুতর হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজ জুমে কলার বাগানে কলারছড়ি সংগ্রহের কাজ  করার সময় ভাল্লুকের আক্রমণে কাইং প্রে ম্রো আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা, ওই স্থানে ভাল্লুকের বাচ্চা থাকতে পারে। আহত ব্যক্তির চোখ ও মুখে গুরুতর আঘাত হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat