×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-০৪
  • ২৬৮ বার পঠিত
মো: রিয়াজ, জেলা প্রতিনিধি শেরপুর :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় শেরপুর জেলার তিনটি আসনের প্রার্থীর নামও রয়েছে।

ঘোষণা অনুযায়ী—

শেরপুর-১ (সদর) আসনে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা,

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী,

এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মো. মাহমুদুল হক রুবেল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ঘোষণাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

> “দীর্ঘ ১৬ বছর পর ২৩৮ আসনে আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, তাদের মধ্য থেকেই প্রার্থী দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে এ তালিকা চূড়ান্ত করা হবে। শরিক দলগুলোর সঙ্গে আলোচনা বা স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে পরিবর্তন আনা হতে পারে।”

মনোনীতদের মধ্যে মো. মাহমুদুল হক রুবেল তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে অংশ নিয়ে আলোচনায় আসেন। অন্যদিকে, প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং ২০১৮ সালেও ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মনোনয়ন ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে মনোনীত প্রার্থীদের সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat