×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-০৯-০১
  • ৩২৪ বার পঠিত

স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :
ইয়াবা বিক্রয়ের অভিযোগে র‌্যাবের দায়ের করা মামলায় এক ব্যবসায়ীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ দণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। দণ্ডিত জাকির হোসেন হাওলাদার রায় ঘোষনার সময় পলাতক ছিল। সে গৌরনদী বড় কসবা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৮ অক্টোবর ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন গৌরনদী উপজেলার পূর্ব হাজী চান্দু হাওলাদার বাড়ির সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-৮ এর একটি দল। এসময় তার কাছে থেকে ২২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র‌্যাবের ডিএডি মামুনুর রশীদ বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেন।

একই বছরের ২৫ নভেম্বর জাকিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয় থানার এসআই মোশাররফ হোসেন। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই দণ্ড দেন। রায়ের সময় আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat