×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৫৯ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ 

ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) ভোররাতে ওই ঘটনায় সারা জেলায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তদের আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়- মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ হাতে পেলেই বোঝা যাবে কখন, কীভাবে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

জুলাই আন্দোলনে আহত এ ক্যাটাগরি যোদ্ধা নাহিদুর রহমান জানান, “জুলাই শহীদদের অসম্মান করতেই এভাবে আগুন দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ থাকায় পুলিশ চাইলে দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারবে।”

ঘটনাকে রাজনৈতিক নাশকতা দাবি করেছেন ফেনি জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তিনি বলেন, “থানার নাকের ডগায় এমন ঘটনা প্রমাণ করে আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে সক্রিয়। সম্প্রতি তারা আরও কয়েকটি স্থানে নাশকতা করেছে। সামনে তারা বড় কোনো ঘটনা ঘটাতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম, তারা নিজেদের মধ্যে বিভক্ত হচ্ছি। অথচ আমাদের উচিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া।”

আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও সংশ্লিষ্ট মহল ঘটনাকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে তদন্ত জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat