লূৎফা সরকার নিশু, স্টাফ রিপোর্টার :
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ৬নং ত্রিশাল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে চকপাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র সম্মানিত সদস্য, ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও ত্রিশাল পৌর শাখা ছাত্রদলের আহবায়ক আমিরুল ইসলাম এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন। আরও উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলহাজ্ব বজলুল করিম শাহিন, ত্রিশাল উপজেলা বিএনপির সদস্যবীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শুভা, ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার আল নাসের, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন,ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু ছালেম,জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম , ত্রিশাল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডেও সাবেক সদস্য আব্দুল মতিন, যুবনেতা বাসির মন্ডল, এনামুল হক, কাউসার আহমেদ ও আনিস আহমেদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা রূপরেখা জাতির সামনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত, জবাবদিহিমূলক ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত রাষ্ট্র গড়া সম্ভব হবে।
এ জাতীয় আরো খবর..