- গাজীপুরে কুটির শিল্প মেলায় লটারির নামে প্রতারণা বানিজ্য চলছে, প্রশাসন নিরব কেনো,, এলাকাবাসীর বিক্ষোভ ও লিগ্যাল নোটিশ প্রদান
- বন্দ করা যাচ্ছে না কেনো
- শক্তির উৎস কোথায়
নিজস্ব প্রতিনিধি :
গাজীপুরের শিমুলতলীতে অবৈধ ও অননুমোদিত বাণিজ্য ও কুটির শিল্প মেলার নামে লটারি ও জুয়া মেলা বন্ধের দাবিতে প্রতিবাদ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শিমুলতলী সড়কে বাংলাদেশ মেশিন টুলস কারখানর সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
মেলায় প্রবেশ মূল্যের র্যাফেল ড্র’র নামে জুয়া, লাটারির নামে প্রতারণা, মেলার সামনে জনগণের ব্যবহারের একমাত্র সড়কটি নিত্যদিনের যানজট সৃষ্টির মাধ্যমে ভোগান্তি সৃষ্টি, বার্ষিক পরীক্ষা সমানে রেখে পারিপার্শ্বিক এলাকার শিক্ষার্থীদের পড়ালেখার বিঘ্ন ঘটানোসহ নানা সমস্যা সৃষ্টির প্রতিবাদে তারা এ সমাবেশ করেন।
সমাবেশে বক্তরা অবিলম্বে মেলায় সকল অবৈধ কর্মকাণ্ড বন্ধের আল্টিমেটাম দিয়ে বলেন, আমরা এলাকাবাসী অনেক ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এর দায় কর্তৃপক্ষকে নিতে হবে।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জামিয়া ইসলামিয়া গাজীপুর মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুর রহমান মিয়াজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহনগর ইমাম সমিতির সেক্রেটারি গাজী আবু বকর সিদ্দিক, সমাবেশের আহ্বায়ক ইসলামিক অ্যাক্টিভিস্ট আহমেদ সাদিকুর রহমন রুবেল, জুলাই সৈনিক ছাত্রনেতা পিকু, ডুয়েট ছাত্র প্রতিনিধি মোহাম্মদ যুবায়ের, স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম আলম, ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মাসুম, আলবীর জামে মসজিদের ইমাম মুফতী শামসুল ইসলাম, মুফতী নূরুদ্দীন রাহমানী, মুফতী হুসাইন আহমাদ কাসেমী, মুফতি সালাউদ্দিন নয়নপুরী, মাওলানা আজহার আলী, মুফতি রাকিবুল ইসলাম প্রমুখ।
স্থানীয়রা জানায়, একটি মেলা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। এর আগেও গত বছর এ ধরনের মেলা আয়োজন করে প্রায় দু’মাস চালিয়েছে। বাণিজ্য ও কুটির শিল্প মেলার নামে লাটারির প্রতারণা ও জুয়ার মেলা স্থানীয় বাসিন্দাদের জন্য গলার কাটায় পরিণত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের অনুমোদনহীন অবৈধ এ মেলার কারণে স্থানীয় কয়েক লাখ বাসিন্দার দুর্ভোগের শেষ নেই। বার্ষিক পরীক্ষার সমানে রেখে মেলা পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটাসহ বিরক্তিকর প্রচণ্ড যানজটে অতিষ্ঠ স্থানীয়রা। এলাকার ব্যবসা-বাণিজ্যেও পড়েছে এই মেলার ক্ষতিকর প্রভাব।
স্থানীয়দের অভিযোগ, বাণিজ্য ও কুটির শিল্প মেলা নাম দেয়া হলেও এটির মূল উদ্দেশ্য লটারি। প্রতিদিন শত শত অটোরিকশা দিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় লাখ লাখ লটারি বিক্রি করা হচ্ছে। র্যাফেল ড্রয়ের নামে মোটরসাইকেল, স্বর্ণ, ল্যাপটপ, টিভি, ফ্রিজ ও ডিনারসেটসহ নানা রকম পুরস্কারের প্রলোভন দেখিয়ে বিক্রি হচ্ছে বিপুলসংখ্যক টিকিট। আর এসব টিকিট বিক্রির জন্য টার্গেট করা হয়েছে সাধারণ মানুষ। রিকশাচালক ও দিনমজুর শ্রেণির লোকজন অনেকে র্যাফেল ড্রয়ে আসক্ত হয়ে পড়ছেন। লটারি যারা পাচ্ছেন তারা মেলার কর্তৃপক্ষের সাজানো লোকজন। কারসাজির মাধ্যমে লটারির বেশিরভাগ পুরস্কারই নিজেদের মাঝেই রেখে দিচ্ছে। এত দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষ স্বল্প টাকার বিনিময়ে ভাগ্য ফেরানোর আশায় কুপন কিনলেও খালি হাতে বাড়িতে ফিরতে হচ্ছে তাদের।
গাজীপুর প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, মেলা পরিপত্র অনুযায়ী জেলা ও মহানগর এলাকায় এক মাসের জন্য মেলার অনুমতি দিতে পারেন জেলা প্রশাসক। কিন্তু এ মেলা আয়োজনের জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর কোনো আবেদনই করেনি কর্তৃপক্ষ। তারা একটি অবহিতকরণ চিঠি দিয়েছে। চিঠি পাওয়ার পর অননুমোদিত মেলা বন্ধ করার জন্য আমরা মহানগর পুলিশকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। ওই মেলার বিষয়ে পার্শ্ববর্তী ডুয়েটের শিক্ষার্থীরাও আপত্তি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, জেলা প্রশাসকের কাছে কেউ কোনো আবেদন করেনি, তাই মেলা আয়োজনের অনুমতি দেয়ার প্রশ্ন অবান্তর।
এ বিষয়ে মেলা আয়োজকদের একজন মো: মাহমুদ দাবি করেন, আমরা জেলা প্রশাসক ও পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছি।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, মেলার অনুমতির জন্য আমাদের কাছে কেউ আবেদন করেনি। তাই আমরা কোনো অনুমতি দেইনি।
গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় মেলার নামে প্রকাশ্যে লটারি বাণিজ্য ও অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য আসিফ রায়হান কাউসার এই লিগ্যাল নোটিশ দিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, সাত কর্মদিবসের মধ্যে উল্লেখিত মেলার নামে অবৈধ ও অপরাধমূলক এবং অসামাজিক কার্যক্রম বন্ধ করার যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নোটিশ গ্রহীতা অন্যান্যরা হলেন- বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক বাদল মিয়া, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিও, বিএমটি আর্মি ফার্মার এমডি ও পুলিশ কমিশনার।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৭ আগস্ট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষে একটি অবহিতকরণ চিঠি বিতরণ করা হয়। চিঠিতে বিএমটিএফ লিঃ আর্মি ফ্যাক্টরির নির্ধারিত ফাঁকা স্থানে বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী বাদল মিয়া কর্তৃক একটি ‘ক্ষুদ্র ও কুটির শিল্প’ মেলার নামের আড়ালে প্রকাশ্যে চলছে বে-আইনি লটারি বাণিজ্য এবং পুতুল নাচ নামের আড়ালে চলছে নগ্ননৃত্য।
অভিযোগ করা হয়, এর কারণে স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া উঠতি বয়সের ছেলে-মেয়েরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। এছাড়াও, প্রতিদিন শতাধিক অটোরিকশা দিয়ে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় র্যাফেল ড্রয়ের নামে প্রতারণামূলকভাবে মোটরসাইকেল, ল্যাপটপ, স্বর্ণ, টিভিসহ বিভিন্ন লোভনীয় পুরস্কার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল সংখ্যক টিকিট বিক্রি করা হচ্ছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (১-৪ নং গ্রহীতা) আগামী সাত কর্মদিবসের মধ্যে মেলার নামে অবৈধ কার্যক্রম বন্ধ করার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অন্যথায় দায় অনুসারে উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর মহানগরীর শিমুলতলী এলাকায় বাণিজ্য মেলার নামে লটারি ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।
এর শেষ কোথায়। কোন অদৃশ্য শক্তির বলে এখনো এ মেলাটি বন্দ করা যাচ্ছে না, একের পর এক পএিকা নিউজ হচ্ছে, টিভি নিউজ হচ্ছে, প্রশাসন নিরব কেনো,
এ দেশে কি প্রশাসন নেই,
সরকার নেই,,
মেলা কমিটির শক্তির উৎস কোথায় গাজীপুরবাসী জানতে চায়।
গাজীপুর বাসী আজ অসহায়।
এ জাতীয় আরো খবর..