×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৮৭ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ 

বান্দরবানের রাবার বাগানে বন্যহাতির আক্রমণে আব্দুল হক (৪০) নামে এক রাবার শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোরে রাবার কষ সংগ্রহের সময় এ ঘটনা ঘটেছে নিহত আব্দুল হক নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্নবাসন পাড়ার বাসিন্দা মৃত মিনাজ উদ্দিনের ছেলে।

সোনাইছড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা হাছুমিয়া জানান, ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাইয়াঝিড়ি রাবার বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বন্যহাতি আব্দুল হকের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে তার ছেলে, ভাই আব্দুল হাকিম এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, ঘটনাটি সত্য। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুর রহমান বলেন, ঘটনাস্থল তার অধীন নয়। তবে বন্যহাতির আক্রমণে কেউ মারা গেলে নিয়ম অনুযায়ী মামলা ও তদন্ত হবে। বন্যপ্রাণী আইনের বিধান অনুযায়ী নিহতের পরিবার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat