×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১১৩ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি:

ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগারে এক বছর আটক থাকার পর দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি মৎস্যজীবী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে বিজিবির তত্ত্বাবধানে তাদের আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভুলবশত ভারতীয় জলসীমায় প্রবেশ করলে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। পরে এক বছর কারাভোগের পর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টায় তাদের মুক্তি নিশ্চিত হয়।

নাকুগাঁও ইন্টিগ্রেটেড চেকপোস্টে (আইসিপি) ময়মনসিংহ ব্যাটালিয়ন–৩৯ বিজিবি ও ভারতের বিএসএফ সদস্যদের উপস্থিতিতে দুই দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে বিজিবি জানিয়েছে।

প্রত্যাবর্তনকারী ছয়জনই কুড়িগ্রামের চিলমারি উপজেলার বাসিন্দা। তারা হলেন—রাসেল মিয়া (৩৫), বিপ্লব মিয়া (৪৫), মীর জাফর আলী (৪৫), বকুল মিয়া (৩২), আমের আলী (৩৫) ও চাঁন মিয়া (৬০)।

প্রত্যাবাসন শেষে প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে নালিতাবাড়ী থানা পুলিশের মাধ্যমে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat