×
সদ্য প্রাপ্ত:
জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৫১ বার পঠিত

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে সই করেছেন অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ। এর আগে, গতকাল (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা আজকের ভূমিকম্পটির বিষয়ে শুরুতে তথ্য দিয়েছিলেন যে, এটির উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইল। সে অনুযায়ী ঢাকা পোস্টের প্রতিবেদনেও ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল’ লেখা হয়। তবে পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশ। সে অনুযায়ী প্রতিবেদনটি সংশোধন করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat