×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ১৪৪ বার পঠিত
শিক্ষার মানোন্নয়ন, নদীশাসন ও সুন্দরবনকে পর্যটনকেন্দ্রে রূপান্তরের প্রতিশ্রুতি—রাজাপুরে বিএনপির বিশাল জনসভা

নমিনেশন পেলে শরণখোলার উন্নয়নে হবে বাস্তব পরিবর্তন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় নেতৃবৃন্দের অঙ্গীকার।

এম মোহাম্মদ ওমর।
শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ 
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২২ নভেম্বর বিকেল ৪টায় বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শরণখোলার উন্নয়নে তিনটি স্পষ্ট লক্ষ্য তুলে ধরেন—শিক্ষার গুণগত মানোন্নয়ন, বলেশ্বর নদীর আধুনিক নদীশাসন ব্যবস্থা এবং সুন্দরবনকে দেশি–বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে রূপান্তর।

তিনি বলেন,
“দল থেকে মনোনয়ন পেলে এবং এমপি নির্বাচিত হতে পারলে শরণখোলার শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন আনা হবে। বলেশ্বর নদীর ভাঙন রোধে দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্প বাস্তবায়ন করব। সুন্দরবনকে পর্যটনকেন্দ্রে রূপান্তর করলে এখানকার অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার খুলে যাবে।”

ধানসাগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পান্না মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন—
আরবি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. আবু জাফর খান এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আবুল হাসান মোহাম্মদ শামীম।
তারা শরণখোলার দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন খাতগুলোর কথা তুলে ধরে বিএনপির সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনাকে স্বাগত জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিউর রহমান বলেন,
“শরণখোলার মানুষ বহুদিন অবহেলিত থেকেছে। সঠিক নেতৃত্ব পেলে এই এলাকা শিক্ষা, কৃষি, বন ও পর্যটনে দেশের মডেল অঞ্চলে পরিণত হতে পারে। ড. ওবায়দুল ইসলামের পরিকল্পনা শরণখোলার ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন,
“বর্তমান সরকারের অবহেলায় শরণখোলার নদীশাসন, শিক্ষা, সড়ক ও বনসম্পদ ক্রমেই সংকটে পড়ছে। বিএনপি ক্ষমতায় এলে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

 ৪নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি, শহিদুল ইসলাম লিটন বলেন,
“শরণখোলার শিক্ষাবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনসমৃদ্ধ ভবিষ্যতের জন্য ড. ওবায়দুল ইসলামই সর্বোত্তম নেতৃত্ব।”

এছাড়া জনসভায় বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আঞ্জুমান আর আলো, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, অধ্যাপক শামীমা হাসান বাদল, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া, যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, এবং শরণখোলা উপজেলা বিএনপি নেতা মো. আব্দুল আল মামুন শরীফ।

সভাস্থল ছিল জনতার ঢলে মুখরিত, আর বক্তাদের বক্তব্যে উঠে এসেছে শরণখোলার উন্নয়নে বিএনপির সম্ভাব্য রোডম্যাপ ও রাজনৈতিক অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat