×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ১১১ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজের আয়োজনে কলেজের কনফারেন্স রুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষকদের মর্যাদা রক্ষা, তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়ন আমার প্রথম অঙ্গীকার। শিক্ষকরা জাতির আলোকবর্তিকা তাদের সম্মানই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমন্ত আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক মো. আব্দুল আজিজ প্রমুখ। 
“শিক্ষকদের চোখে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুর রউফ এক আস্থার নাম, শিক্ষকদের সঙ্গে এই মতবিনিময় সভার কেন্দ্রবিন্দুতেই ছিলেন সাতক্ষীরাবাসীর আইকন, মেহনতি মানুষের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত আলহাজ্ব মো. আব্দুর রউফ। দীর্ঘদিন ধরে শিক্ষকদের দাবি আদায়ে মাঠে থাকার কারণে তিনি শিক্ষক সমাজের কাছে একটি পরিচিত ও প্রিয় নাম। উপস্থিত শিক্ষকরা জানান, তাঁর কথা, আচরণ আর কাজ তাঁদের মনে নতুন আস্থা জাগিয়েছে।” 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাথে সিটি কলেজের উপাধ্যক্ষ মো. আলতাফ হোসেন, কলেজে শিক্ষক মো. বেলাল হোসেন, পলাশ মল্লিক, তরুণ কান্তি সানা, আশরাফুন নাহার, সৈয়দা সুলতানা, ইতিকা রানী মন্ডলসহ সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat