×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১০-২৬
  • ৩৫ বার পঠিত
খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহরিয়ার নুর হোসেন জিসান (২৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সকালে এনায়েতপুর স্পার বাঁধ ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

​মৃত জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আলী আকবরের ছেলে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
​পুলিশ জানায়, রোববার দুপুরে সিরাজগঞ্জের এক বন্ধুসহ পাঁচজন এনায়েতপুর স্পার বাঁধে বেড়াতে যান। বেলা আড়াইটার দিকে জিসানসহ চার বন্ধু নদীতে গোসলে নামলে স্রোতে তলিয়ে যান জিসান। রাজশাহী থেকে আসা ডুবুরি দল রোববার রাত পর্যন্ত সন্ধান না পেয়ে সোমবার সকালে পুনরায় অভিযান শুরু করলে ঘটনাস্থলের কাছেই তাঁর মরদেহ ভেসে ওঠে। মরদেহটি পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat