×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১২৫ বার পঠিত

মোঃ এমদাদুল হক

স্টাফ রিপোর্টার, জামালপুর

জামালপুর রেল স্টেশন ও এর আশপাশ এলাকায় রেলওয়ে সম্পত্তি রক্ষা, যাত্রী নিরাপত্তা এবং কালোবাজারি টিকিট বিক্রি প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে রেলওয়ে পুলিশ। আজ ২৪ নভেম্বর ২০২৫ খ্রি., সোমবার, বেলা ১২টা থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রেলওয়ে পুলিশ সদস্য, আরএনবি সদস্য, ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ও তার টিমসহ সাধারণ জনগণকে সচেতন করতে নোটিশ আকারে দেওয়াল পোস্টারিংমাইকিং, এবং মৌখিক সতর্কবার্তা প্রদান করা হয়। এতে মূলত রেলওয়ে সম্পত্তি ধ্বংস, ভাঙচুর, চুরি ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত দামে টিকিট বিক্রির মতো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

এ সময় রেল স্টেশন চত্বরে উপস্থিত যাত্রী, পথচারী ও দোকানিদের উদ্দেশ্যে জানানো হয়—
রেলওয়ের যেকোনো অনিয়ম, বিশৃঙ্খলা, কালোবাজারি টিকিট বিক্রি অথবা সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে সরাসরি রেলওয়ে থানায় বা কর্তব্যরত পুলিশের নিকট অবহিত করার অনুরোধ।

কার্যক্রমের অংশ হিসেবে প্ল্যাটফর্মে, টিকিট কাউন্টারের পাশে এবং প্রধান গেট এলাকায় সতর্কবার্তামূলক পোস্টার লাগানো হয়। রেলওয়ে পুলিশের নজরদারি আরও জোরদার করার কথাও জানানো হয়।

এদিকে প্রচারণার পূর্ণ কার্যক্রমের ভিডিও ফুটেজ ও স্টিল ছবি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ, জামালপুর রেলওয়ে থানা।

রেল যাত্রীদের নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এই ধরনের প্রচারণা নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat