×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১১৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা পৌর বিএনপি'র আয়োজনে জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মাসুম বিল্লাহ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দোয়া অনুষ্ঠান ও কর্মীসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর দেবহাটা) ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে দোয়া করি মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে আমাদের সুদিনে বাঁচিয়ে রাখেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের দুর্দিনে দেশ ছেড়ে বিদেশে যাননি। তিনি দেশ ও দেশের মানুষকে অত্যন্ত ভালোবাসেন। শহীদ জিয়াউর রহমান দেশের অনেক উন্নয়ন করেছেন। বাংলাদেশ জাতি তাকে আজও স্মরণ করে। সকলের কাছে ধানের শীষের বিজয়ে ভোট চাইলেন এবং সকলের কাছে দোয়া চাইলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ কামরুজ্জামান কামু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ প্রমুখ। এসময় বিএনপির নেতৃবৃন্দসহ সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat