×
সদ্য প্রাপ্ত:
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৪৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা এবং চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক গুরুত্বপূর্ণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২৯ নভেম্বর সদরঘাট থানার ২৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন জিয়া ও সালাউদ্দিন এবং মোহাম্মদ আলী। ২৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মো. নাসির, জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মো. রবিউল হোসেন, মাহবুব আলী, ইলিয়াস রাশেদ, সুমন মাহমুদ চৌধুরী, শামীম রেজা, মো. রহমান, মো. আশরাফ, ডাঃ লোকমান, জাবেদ রহিম, হারেজ লেদু, মো. জসিমুল হক, এরশাদ, হোসেন, মো. ইকবাল, সেলিম সম্রাট, আবদুর রব খোকন, মামুন খান, মো. খোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী সকলকে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার জন্য জোর আহ্বান জানান। সভা শেষে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat