×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ১৭৫ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার(১৬ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম গ্রুপের মাঝে এঘটনা ঘটে।

জানাগেছে, অধ্যাপক রেজাউল করিমের নেতা কর্মীদের ওপর হামলা চালায় মান্নান পন্থী নেতা কর্মীরা। এসময় পাল্টা হামলায় সংর্ঘষ বাধে। সোনারগাঁও প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করে বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে একটা গ্রুপ সোনারগাঁওয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডে চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের সময় মান্নান গ্রুপের সন্ত্রাসীদের হামলায় নোবেলসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

এ ব্যপারে জানতে বিএনপি নেতা আজহারুল ইসলাম  মান্নানের মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

এব্যাপারে সোনারগাঁ থানার ওসি বলেন, দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat