×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১০২ বার পঠিত
শাহজাহান আহমেদ আসিফ
নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী–২ (পলাশ) আসনে বাংলাদেশ জামাতে ইসলামির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঘোড়াশাল স্টেশন সংলগ্ন ঘোড়া চত্বরে অনুষ্ঠিত হলো এক নির্বাচনী জনসভা। 
১ ডিসেম্বর(সোমবার )বিকেল ৩টায় অনুষ্ঠিত জনসভার সভাপতিত্ব করেন ঘোড়াশাল পৌরসভা জামাতের আমির অধ্যাপক ইসমাইল খায়েরী ।
 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা জামাতের সেক্রেটারি নরসিংদী দুই পলাশ আসনে জামাতের এমপি পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন।
বক্তৃতায় তিনি বলেন, “আপনারা সবাই জানেন- পলাশের মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ হয়নি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে মাদক কারবারীদের ধরার জন্য অনেকবার অভিযান চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকা ‘মাদকের রাজধানী’ হিসেবে পরিচিত, অথচ দিবালোকে পুলিশের সামনে মাদক কেনাবেচা চললেও প্রকৃত কারবারিদের গ্রেপ্তার করা হয় না।
তিনি অভিযোগ করে বলেন, “অনেকে বলেন, মাদক ব্যবসার সঙ্গে পলাশের নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী জড়িত। এমনকি প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি থেকেও সহায়তা পায় মাদক সিন্ডিকেট। আগে ফ্রেশিস্টদের একটি অংশ এ ব্যবসা করত, কিন্তু এখন এটি সংগঠিত চক্রে পরিণত হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া অস্ত্র ভিডিওগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভিডিওতে দেখা গেছে—লাখ লাখ টাকার অস্ত্র তাদের কাছে আগে থেকেই ছিল, নতুন অস্ত্রও কেনা হয়েছে। অথচ পলাশ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। আমাদের কাছে তথ্য আছে—আরও অস্ত্র মজুদ করা হচ্ছে। এই অস্ত্রগুলো আসন্ন নির্বাচন বানচাল করার জন্য ব্যবহার করার পরিকল্পনা চলছে।
ভয় দেখিয়ে রাজনীতি করার যুগ আমরা ২০২৪ সালেই পারকরে এসেছি। নতুন করে কেউ ভয় দেখাতে চাইলে তাকে আর ছাড় দেব না—ইনশাআল্লাহ। ১৬ বছর সংগ্রাম করে আমরা রাজনীতিতে টিকে আছি; তাই নতুন করে হুমকিতে আমরা পিছু হটব না। কেউ যদি বলে নির্বাচনের কেন্দ্র দখল করবে—আমি বলতে চাই, কেন্দ্র কি তাদের মামার বাড়ির ওয়ারিশ? কেন্দ্রের দিকে হাত বাড়ালে সেই হাত আর ফেরত যাবে না।
তিনি আরও বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব ধরনের নাশকতা, ভয়-ভীতি ও সন্ত্রাস প্রতিরোধ করব। শান্তিপূর্ণ নির্বাচন চাই, তবে কেউ অশান্তি সৃষ্টি করতে এলে জনগণ তাকে প্রতিরোধ করবে।”
জনসভায় স্থানীয় নেতা–কর্মীরাও পলাশে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করেন এবং জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় সমর্থন দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat