বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সউরিকে হত্যা মামলায় গ্রেফতারকৃত বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন
আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে দীপকে আদালতে হাজির করা হয়
পুলিশের দাখিলকৃত রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, নিহত তাহসিফ সউরি বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তা ছিলেন এবং তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন
আবেদনে আরও ফুটিয়ে তোলা হয় যে, নিখোঁজ হওয়ার পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায় যে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসছে
তদন্তকারী সংস্থার ভাষ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ
তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে দাবি করেছে পুলিশ
যে ৫টি কারণে রিমান্ডের আবেদন করা হয়েছিল:
পুলিশের পক্ষ থেকে আদালতে দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়ার সপক্ষে ৫টি সুনির্দিষ্ট কারণ পেশ করা হয়
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উত্তরার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরি
তাহসিফের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে এখন দীপকে জিজ্ঞাসাবাদকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা