×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৪
  • ২৭ বার পঠিত

পায়রা প্রতিবেদক:

পায়রা সমুদ্রবন্দরের বহির্নোঙরে ৬২ হাজার ১০০ টন কয়লাবোঝাই করে পৌঁছেছে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। জাহাজটি থেকে খালাসকৃত এই কয়লা পায়রা ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আটটায় সিঙ্গাপুরের পতাকাবাহী বিশাল আকৃতির এই জাহাজটি বন্দরের বহির্নোঙরে (তীর থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে নিরাপদভাবে নোঙর করে। প্রায় ১৯৯ মিটার দৈর্ঘ্য এবং ৩২ মিটার প্রস্থের এই মাদার ভ্যাসেলটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল।

বিষয়টি নিশ্চিত করে পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান বলেন, “মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙর করেছে। আজ থেকেই এর পণ্য খালাস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। জাহাজে থাকা পণ্যের অর্ধেকের বেশি অংশ বহির্নোঙরেই লাইটার জাহাজে খালাস করার পর, বাকি অংশ নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে এসে ভিড়বে এবং বাকি পণ্য খালাস সম্পন্ন করবে। এখন থেকে একের পর এক কয়লাবাহী জাহাজ বন্দরে নিয়মিত ভিড়তে শুরু করবে, যা দেশের বিদ্যুৎ উৎপাদন ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat