×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১৪৪ বার পঠিত
এম এ হাসান,লালমোহন,  (ভোলা)প্রতিনিধি:
ভোলার লালমোহনে অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) স্থানীয় সামাজিক সংগঠন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ-এর উদ্যোগে লালমোহন উপজেলায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শফিকুল হক এর সভাপতিত্বে এবং লালমোহন একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিম উদ্দিন খান এর সঞ্চালনায় আলোচনায় বক্তারা বলেন দায়িত্ব পালনকালে ওসি সিরাজুল ইসলাম স্থানীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ, ইসলামি মডেল মাদ্রাসার পরিচালক আব্দুজ জাহের, শিক্ষক মন্ডলীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক এর দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat